অ্যাসোসিও’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ অবদান সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সময়কালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিও সামিট ২০১৩’-এ আনুষ্ঠানিকভাবে মোস্তাফা জব্বারের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। বাংলাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য অ্যাসোসিও তাকে এ সম্মানে ভূষিত করছে।
