সাইফুল ইসলাম সিয়াম, শিক্ষার্থী
সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য রইল পদার্থ
বিজ্ঞান এর ভেক্টর মহাকর্ষ, অভিকর্ষ, কাজ ক্ষমতা শক্তি।
অধ্যায় থেকে নমুনা প্রশ্ন।
১। মহাকর্ষ নির্ভর করে কার উপর ?
ক) বস্তুদ্বয়ের মাধ্যমে প্রকৃতি
খ) বস্তুদ্বয়ের ভর
গ) বস্তুদ্বয়ের অভিমুখ
ঘ) বস্তুদ্বয়ের আকৃতি
২। ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ থাকে কোন বলের মাধ্যমে ?
ক) মহাকর্ষ বল খ) চৌম্বক বল গ) সবল নিউক্লিয় বল ঘ) দুর্বল নিউক্লিয় বল
৩।ক্যাভেন্ডিস কোন পদ্ধতিতে G এর মান নির্ণয় করেন ?
ক) ব্যবর্তন তুলা পদ্ধতি
খ) আবর্তন তুলা পদ্ধতি
গ) পাহাড় ও খনি পদ্ধতি
ঘ) সমাবর্তন তুলা পদ্ধতি
৪। মহাকর্ষীয় ধ্রুবক এর মান নির্ভর করে না কোনটির উপর-
ক) প্রবেশ্যতা খ) প্রবণতা গ) দিকদর্শিতা ঘ) সবগুলো
৫। দুটি বস্তুকনার মাঝে আকর্ষণ বল কণাদ্বয়ের মধ্যবর্তী দুরত্বের -
ক) সমানুপাতিক
খ) বর্গমূলের ব্যাস্তানুপাতিক
গ) বর্গের সমানুপাতিক
ঘ) বর্গের ব্যাস্তানুপাতিক
৬। ‘g’ এর মান পরিবর্তনের কারণ নয় কোনটি ?
ক) উচ্চতার ক্রিয়া খ) দুরত্বের ক্রিয়া
গ) অক্ষাংশ ক্রিয়া ঘ) পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া।
৭। অভিকর্ষজ ত্বরণ ‘g’ সম্পর্কে কোন উক্তিটি মিথ্যা ?
ক) ভূ-পৃষ্ঠের উপরে বাড়ে
খ) ভূ-অভ্যন্তরে গেলে কমে
গ) ভূ-কেন্দ্রে শূণ্য ঘ) মেরুতে সর্বাপেক্ষ বেশী
৮। মহাকর্ষ নির্ভর করে-
ক) বস্তুদ্বয়ের মাধ্যমে প্রকৃতি
খ) বস্তুদ্বয়ের ভরের উপর
গ) বস্তুদ্বয়ের অভিমুখ
ঘ) বস্তুদ্বয়ের আকৃতি
৯। কোন বস্তুর চারদিকে যে স্থান জুড়ে তার আকর্ষণ বল অনুভূত হয় সে স্থান উক্ত বস্তুর-
ক) চৌম্বক ক্ষেত্র খ) মহাকর্ষীয় ক্ষেত্র
গ) বিদ্যুত্ ক্ষেত্র ঘ) কোনটি নয়
১০। ‘g’ এর আদর্শ মান কোথায় ধরা হয়-
ক) সমুদ্র সমতলে ৪৫০ অক্ষাংশে
খ) পৃথিবীপৃষ্ঠে অক্ষাংশে
গ) সমুদ্র সমতলে অক্ষাংশে ঘ) বিষুব অঞ্চলে অক্ষাংশে
১১। নিচের কোনটি সত্য ?
ক) ‘g’ এর আদর্শ মান= 9.18 ms-2 খ) মেরুতে ‘g’ এর মান= 9.382ms-2
গ) পৃথিবীর কেন্দ্রে ‘g’ এর মান অসীম
ঘ) বিষুব অঞ্চলে ‘g’ এর মান =9.78ms-2
১২। গ্রহ সংক্রান্ত কেপলার এর সূত্র নয় কোনটি ?
ক) উপবৃত্ত সূত্র খ) ক্ষেত্রফলের সূত্র
গ) আবর্তনকালের সূত্র ঘ) দৈর্ঘ্যের সূত্র।
১৩। পৃথিবীর অভিবর্ষজ ত্বরণ
g=9.8 ms -2 এবং ব্যাসার্ধ
R= 6400km একটি বস্তুর মুক্তিবেগ কত ?
ক) 11.2 ms-1 খ) 11.2×102ms-1 গ) 1.12×104ms-1
ঘ) 1.12×105ms-1
১৪। কোন তথ্যটি গতিশক্তির জন্য প্রযোজ্য নয় ?
ক) m ভরের বস্তুর বেগ V হলে, বস্তুর গতিশক্তি m v2
খ) গতিশক্তি বস্তুর অনু পরমানুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে গ) বস্তুর বেগ না থাকলে গতিশক্তি শূণ্য
ঘ) বস্তু গতির ফলে যে শক্তি অর্জন করে তাই গতিশক্তি
১৫। একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। যদি গুলির বেগ ৩ গুন করা হয় তাহলে কতটি তক্তা ভেদ করতে পারবে ?
ক) ৩টি খ) ৬টি গ) ৯টি ঘ) ২৭টি
১৬। ইলেকট্রন ভোল্ট কি ?
ক) কাজের ব্যবহারিক একক খ) কাজের নিরপেক্ষ একক
গ) বিদ্যুতের একক ঘ) বিভব পার্থক্যের একক
১৭। বল দ্বারা কাজের পরিমাণ শূণ্য হবে যখন-
ক) =450 খ) =600 গ) =900 =1800
১৮। অশ্বক্ষমতার মান এর ক্ষেত্রে সত্য কোনটি ?
ক) 647js-1 খ)674js-1
গ)467js-1 ঘ)746 js-1
১৯। সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য নয়
কোনটি ?
ক) এর বলের ক্রিয়া অভিমুখ বস্তুর গতি অভিমুখের উপর নির্ভরশীল হয় খ) সংরক্ষণশীল বল কর্তৃককাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার সম্ভব গ) সংরক্ষণশীল বলের ক্রিয়ার যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয় ঘ) অভিকর্ষীয় বল, ঘর্ষণ বল সংরক্ষণশীল বলের উদাহরণ।
২০। নিচের কোনটি ভুল ?
ক) ক্ষমতা = কাজ/সময়
খ) কাজ= ক্ষমতা × সময় গ) কাজের একক নিউটন
ঘ) শক্তির একক জুল ।
২১। ১ কিলোওয়াট- ঘন্টা=
ক) 36×106জুল
খ) 36×105জুল
গ) 3.6×105জুল
ঘ) 360×103জুল
২২। কাজের মাত্রা সমীকরণ কোনটি?
ক) [MLT-2]
খ) [ML-1 T-2]
গ) [ML2 T2] ঘ) [ML2 T-2]
২৩। কর্মদক্ষতা একক কোনটি?
ক) জুল খ) ওয়ার্ট গ) জুল/সে ঘ) কোন একক নেই।
২৪। কয়লা পোড়ালে তাপ উত্পন্ন হয়, এক্ষেত্রে শক্তির কোন প্রকার রূপান্তর ঘটে ?
ক) স্থিতি শক্তি তাপশক্তিতে
খ) তাপশক্তি গতি শক্তিতে
গ) আণবিক শক্তি তাপশক্তিতে
ঘ) রাসায়নিক শক্তি তাপ শক্তিতে।
২৫। লন রোলারের ক্ষেত্রে কোনটি সত্য ?
ক) টানার চেয়ে ঠেলা সহজতর
খ) ঠেলার চেয়ে টানা সহজতর
গ) টানা ঠেলা উভয়ই সহজ
ঘ) সবগুলো ভুল।
২৬। ভেক্টর যোজনের সূত্র নয় কোনটি ?
ক) ত্রিভুজ সূত্র খ) চতুর্ভূজ সূত্র গ) বহুভূজ সূত্র ঘ) একটিও নয়
২৭। দুটি ভেক্টর রাশির ক্রস গুণফল শূণ্য হলে তারা পরস্পর-
ক) বিপরীতমূখী খ) লম্ব গ) সমান্তরাল ঘ) 450কোণে থাকবে।
উত্তরঃ ১) খ ২) গ ৩) ক ৪) ঘ ৫) ঘ ৬) খ ৭) ক ৮) খ ৯) খ ১০) ক ১১) ঘ ১২) ঘ ১৩) গ ১৪) খ ১৫) গ ১৬) ক ১৭) গ ১৮) ঘ ১৯) ঘ ২০) গ ২১) খ ২২) ঘ ২৩) ঘ ২৪) ঘ ২৫) খ ২৬) খ ২৭) গ
