ছারছিনা দরবার শরীফের ৩ দিনব্যাপী ১২৮তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আজ বুধবার থেকে শুরু হচ্ছে। আগামী শুক্রবার বাদ জুমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে। গতকাল মঙ্গলবার মাগরিব নামাজ বাদ ছারছিনার পীর আলহাজ মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ্ উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন। প্রতিদিন ফজর ও মাগরিব নামাজ বাদ মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান করবেন ছারছিনার পীর। আগামি শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন ছারছিনার পীর আলহাজ মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ্।
