উ. কোরিয়া বিরোধী প্রচারপত্র বিতরণের উদ্যোগ বন্ধ করেছে দ. কোরিয়া

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৩৪
দক্ষিণ কোরিয়া পুলিশ শনিবার উত্তর কোরিয়া বিরোধী পরিকল্পিত প্রচারপত্র বিতরণ বন্ধ করে দিয়েছে। পিয়ংইয়ং পাল্টা হামলার হুমকি দেয়ার পর তারা এ প্রচারপত্র বিতরণের উদ্যোগ বন্ধ করলো। এর আগে উত্তর কোরিয়ার পক্ষত্যাগ করা একটি গ্রুপ ও মার্কিন মানবাধিকার কর্মীরা জানান, কোরীয় উপদ্বীপের উত্তেজনাপূর্ণ সীমান্তে পিয়ংইয়ংয়ের সমালোচনামূলক প্রচারপত্র ফেলার জন্য গ্যাস ভর্তি প্রায় দুই লাখ বেলুন ব্যবহার করবে। তবে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা এ সীমান্তের কাছের পর্যটন স্থল ইমজিনগাকে এ ধরনের উস্কানিমূলক প্রচারপত্র বিতরণ করা থেকে মানবাধিকার কর্মীদের বিরত রাখে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সেখানে বেলুন উেক্ষপণ করা হলে হামলা চালানোর হুমকি দেয়। উল্লেখ্য, সেখানে বেলুন উেক্ষপণের চেষ্টা চালানোয় পুলিশ নেতৃস্থানীয় মানবাধিকার কর্মী পার্ক সাং-হাককে আটক করেছে।