চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে সামপ্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। বুধবারের সহিংসতায় পুলিশ স্টেশন এবং সরকারি ভবনে হামলা এবং পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২৪ জন। এদের মধ্যে ১৬ জন উইঘুর বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। সিনহুয়ার সর্বশেষ খবরে বৃহস্পতিবার রাতে নিহত হয়েছে আরো ৮ জন। এতে ঘটনাটিকে ‘সহিংস সন্ত্রাসী হামলা’ আখ্যা দেয়া হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে।
