সংবাদ কণিকা

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৩৬
‘অ্যাপল ১’ কম্পিউটার নিলামে অ্যাপল কর্পোরেশনের ৩৭ বছরের পুরনো ‘অ্যাপল ১’ কম্পিউটার নিলামে উঠল। এ নিলাম ৮ জুলাই পর্যন্ত চলবে। ক্রিস্টির নিলাম হাউজের অনুমান ঐ কম্পিউটারটির দাম তিন লাখ থেকে পাঁচ লাখ ডলারের মধ্যে হতে পারে। এর আগে মে মাসে একটি জার্মান নিলাম হাউজে ‘অ্যাপল ১’ কম্পিউটার ছয় লাখ ৭১ হাজার ডলারে বিক্রি হয়েছে। গত বছর আরও একটি বিক্রি হয় তিন লাখ ৭৪ হাজার পাঁচশ’ ডলারে। অ্যাপলের ঐতিহ্যবাহী ‘অ্যাপল ১’ কম্পিউটার অনেকেই স্মৃতি হিসেবে রাখতে ইচ্ছুক।—সিএনএন ইইউ দেশগুলোতে হূদরোগ ১৯৮০ দশকের শুরু থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় সব দেশেই করোনারি হূদরোগে মৃত্যুর হার অর্ধেকেরও বেশি কমেছে। যুক্তরাজ্যের নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। স্থূলতা ও ডায়াবেটিস বেড়ে গেলেও ইউরোপের অধিকাংশ দেশেই সব বয়সের নারী-পুরুষের মধ্যে ধীরে ধীরে কমে এসেছে হূদরোগে মৃত্যুর হার। ব্রিটিশ হেলথ ফাউন্ডেশনের অর্থায়নে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দল এই গেবেষণা চালিয়েছে। ব্রিটিশ হেলথ ফাউন্ডেশনের অর্থায়নে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দল এই গবেষণা চালিয়েছে।—রয়টার্স মধ্যবিত্ত বেশি হবে ভারতে এক সমীক্ষায় বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বে মধ্যবিত্তদের সংখ্যা সবচেয়ে বেশি হবে ভারতে। সংখ্যাটা দাঁড়াবে ৪০ কোটির মতো। এ সময়ে গোটা বিশ্বে মধ্যবিত্তদের সংখ্যা দাঁড়াবে ৫শ’কোটি। বর্তমানে চীনে মধ্যবিত্তরা জনসংখ্যার ৬৫ শতাংশ, ভুটানে ৫০ শতাংশ এবং পাকিস্তানে ৪০ শতাংশ। মধ্যবিত্তদের আয় বাড়লে তারা খরচ বেশি করবেন। খরচ বেশি করলে চাহিদা বাড়বে। উত্পাদন বাড়লে চাহিদা বাড়বে। উত্পাদন বাড়লে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। আর চক্র বৃদ্ধিহারে তার প্রভাবে আয় বাড়বে গরিবদেরও। —ডয়েচে ভেলে তাইওয়ানে ভূমিকম্প তাইওয়ানের পূর্ব উপকূলে গতকাল শনিবার ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে তাত্ক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ৬২ কিলোমিটার পূর্বে ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে রাজধানী তাইপেতে কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। —এএফপি