প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে। অবশিষ্ট ভবনে শিক্ষার্থীর স্থান সংকুলান না হওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। ১৯৯৫ সালে নির্মিত ভবনটির অবস্থা নাজুক এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দেয়ালে ও ছাদে ফাটল দেখা দিয়েছে। প্রায়ই প্লাস্টার এবং বিমের অংশ খসে পড়ে এবং বৃষ্টির দিনে ছাদ চুঁয়ে পানি পড়ে। প্রধান শিক্ষিকা হোসনে আরা খানম জানান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এখানে একটি নতুন ভবন তৈরি করে শ্রেণিকক্ষের সংকট নিরসন করা জরুরি।
