নাগরপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৫৬
নাগরপুর থানার পার্শ্বে মীরনগর মোড় থেকে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান, উপজেলার মীরনগর গ্রামের মোঃ মজিবর রহমানের পুত্র মোঃ আবু বক্কর সিদ্দিকী (২৮) দীর্ঘদিন যাবত্ মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার তাকে মীরনগর মোড় থেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।