বাগেরহাটে চিংড়ি ঘের ব্যবসায়ী খুন

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৫৯
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে আলম ফকির (২৫) নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ী খুন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ নিহতের মালিকানাধীন চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে আলম ফকিরের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সে ওই গ্রামের কাশেম ফকিরের ছেলে। আলমের বাবা কাশেম ফকির বলেন, আমার একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোন স্থানে হত্যার পর ঐ ঘেরে লাশ ফেলে রাখা হতে পারে।