রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক কাউন্সিলে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা সভাপতি এবং মো. আব্দুল মালেককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। মঙ্গলবার ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। এরা হলেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, মো. আমীর হোসেন, শেখ মুক্তাদের শরীফ, ডা. হাসমত দৌলা, আইয়ুব আলী, আলহাজ্ব ময়েন উদ্দীন, আতাউর রহমান লালা, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, এবিএম বায়েজিদ ঠান্ডু, আব্দুস সাত্তার রবি, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, আলমগীর হোসেন, খ.ম গোলাম সারোয়ার শফিক হীরক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম সান্টু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক মনজুর রহমান, ধর্ম সম্পাদক শেখ মুক্তাদের জিন্না, মুক্তিযোদ্ধা সম্পাদক মঈন উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক ওয়াজেদ আলী, শ্রম সম্পাদক আব্দুর রহমান পটল, বন ও পরিবেশ সম্পাদক আইয়ুব আলী সর্দার, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক কোরবান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নাজিম উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক খলিলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান, মহিলা সম্পাদক মোসা. কামরুন নাহার মিনা, কৃষি সম্পাদক খ.ম জহুরুল হক পলান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, আইন সম্পাদক আবুল ফজল, সদস্য অধ্যক্ষ আ.ন.ম মনিরুল ইসলাম তাজুল, এ্যাডভোকেট শ্রী সুশান্ত কুমার ঘোষ, রোস্তম আলী, অধ্যক্ষ এস এম একরামুল হক, গোলাম ফারুক, এ্যাডভোকেট জমসেদ আলী, আলহাজ্ব আদম আলী সরকার, মনোয়ারা বেগম, মো. আব্দুস সাত্তার শেখ, আব্দুর রহিম মোল্লা, এ্যাডভোকেট আব্দুস সামাদ, বদিউজ্জামান, আলহাজ্ব শাহজাহান আলী, ওয়াজেদ আলী শাহ, আব্দুল মতিন মুকুল, সাজ্জাদ হোসেন মুকুল, ফয়েজ উদ্দিন, আলীউজ্জামান মন্টু, আবু বকর সিদ্দিক, শুকুর আলী সরদার, মাহমুদা খাতুন ঝর্ণা, আব্দুল জলিল, ফজলুর রহমান, খ.শ শাহরিয়ার রহিম কনক, আকবর আলী, খ.ম জাহাঙ্গীর আলম জুয়েল, শাহজাহান আলী মোল্লা, জিল্লুর রহমান, বজলুর রশিদ, আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম কালু, মোজাম্মেল হক ও আইয়ুব রানা।
