কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের বিদ্যুতহীন তুলাতলী গ্রামে বিদ্যুতায়নে স্বাধীনতার ৪২ বছর পর বৈদ্যুতিক আলো জ্বলে। শুক্রবার দুপুরে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি সুইচ চেপে ওই গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। দীর্ঘ প্রত্যাশিত বিদ্যুতের আলো জ্বলায় ওই গ্রামের শিশু-কিশোর-আবাল-বৃদ্ধ-বণিতা সকলের মুখে হাসি ফুটে উঠে। বিদ্যুত্ উদ্বোধন কালে তুলাতলী মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যাপক মো. আলী আশরাফ অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছলেহ উদ্দিন, কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম খান, সহকারী জেনারেল ম্যানেজার (এমএস) জিয়াউল হক প্রমুখ।
