স্কলাষ্টিকা হ্যান্ডবল দল সুইডেন গেল

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:১৯
গত দুই বছর ধরে বাংলাদেশ থেকে সুইডেনের হ্যান্ডবল টুর্নামেন্টে বাংলাদেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করছে। এবারও সেখানে অংশগ্রহন করবে বাংলাদেশের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি দল। স্কলাষ্টিকা এবং গ্রেগরীজ। গতকাল স্কলাষ্টিকার মেয়েদের অনুর্ধ্ব-১৪ দল সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। আজ ছেলেদের অনুর্ধ্ব-১৪ দল এবং গ্রেগরীজের অনুর্ধ্ব-১২ ছেলেদের দল সুইডেন যাবে। ১-৬ জুলাই সুইডেনে অনুষ্ঠিত হবে পারটিল কাপ হ্যান্ডবল। এই দলগুলো হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে বয়স ভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সুইডেনের টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলগুলোকে নিজেদের খরচেই খেলতে হচ্ছে টুর্নামেন্টে। দলের নেতৃত্ব দিচ্ছেন হ্যান্ডবল ফেডারেশনের সদস্য এবং জাতীয় দলের সাবেক খেলোয়াড় সালাউদ্দিন। খেলোয়াড় কোচ কর্মকর্তা অভিভাবক সহ ৫৫ জন যাচ্ছেন সুইডেন। গত বছর স্কলাষ্টিকা, গ্রেগরীজ এবং ভিকারুন নিসা অংশগ্রন করে। তারও আগের বছর ধানমন্ডি টিউটোরিয়াল অংশ নিয়েছিল সুইডেনের টুর্নামেন্টে।