ইউরোপে অভিষেকেই ইতিহাসের পাতায় বোর্নমাউথ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮

স্প্যানিশ প্রতিপক্ষের মাঠ, ম্যাচের শুরুতেই গোল হজম, এরপর একজন খেলোয়াড় কমে যাওয়া। সব প্রতিকূলতাকে হার মানিয়ে ইউরোপা লিগে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে বোর্নমাউথ। 

সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ ক্লাবটি শুধু টানা পঞ্চম জয়ই তুলে নেয়নি, ইউরোপীয় প্রতিযোগিতায় অভিষেক মৌসুমে প্রথম পাঁচ ম্যাচ জয়ের কীর্তি গড়া প্রথম ইংলিশ দলও হয়েছে। 

আবাঙ্কা বালাইদোসে ১৯ মিনিটে ইয়াগো আসপাসের গোলে এগিয়ে যায় সেল্টা। চার মিনিট পর সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বোর্নমাউথের বাফোদে দিয়াকিতে। একজন কম নিয়ে বাকি সময় খেলতে হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে সফরকারীরা। 

৪৭ মিনিটে আমিনে আদলির ক্রসে হেডে সমতা ফেরান আলভারো রদ্রিগেজ। এরপর ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় রায়ানের গোলে নিশ্চিত হয় বোর্নমাউথের জয়।

এই জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ পর্বের শীর্ষস্থান ধরে রেখেছে মার্কো রোজের দল। এর আগে রিয়াল সোসিয়েদাদ, স্টর্ম গ্রাৎস, এসি মিলান ও স্পার্তা প্রাগকেও হারিয়েছে তারা।

ইত্তেফাক/জেডএইচ