গতকাল শনিবার অনুষ্ঠিত নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তফা কামাল তার নিকটতম প্রার্থী জসিমউদ্দিন থেকে ২০৪ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন। পরাজিত প্রার্থী জসিমউদ্দিন ফলাফল প্রত্যাখ্যান করেন এবং আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ও পুনর্ির্নর্বাচনের দাবি জানিয়েছেন। বিক্ষিপ্ত ঘটনায় চারজন আহত হয়েছে।
