মেডিকেল ভর্তি পরিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য রইল রসায়ন এর তরল-তরল দ্রবণ, রাসায়নিক সাম্যাবস্থা থেকে নমুনা প্রশ্ন।
১। ন্যাপথার স্ফুটনাঙ্ক কত ?
ক) 100-2000C খ) 200-4000C
গ) 100-3000 C ঘ) 150-3500 C
২। তরল-তরল মিশ্রণ কত প্রকার ?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
৩। ইথানল (15.9%) ও CC14 (84.1%) সমস্ফুটন মিশ্রণের স্ফুটনাঙ্ক কত ০C ?
ক) 120.5 খ) 65.10 গ) 53.4 ঘ) 105.6
৪। কোনটি অসমসত্ত্ব মিশ্রণের উদাহরণ ?
ক) পানি-চিনি খ) পানি-লবণ
গ) পানি-অ্যালকোহল
ঘ) পানি-হাইড্রোজেন।
৫। পানি ও সালফিউরিক এসিডের মিশ্রণ কি ধরনের মিশ্রণ?
ক) সম্পূর্ণ মিশ্রণীয় তরল যুগল
খ) আংশিক মিশ্রণীয় তরল যুগল
গ) সম্পূর্ণ অমিশ্রণীয় তরল যুগল ঘ) কোনটি নয়
৬। কোনটি আদর্শ তরল দ্রবণের উদাহরণ ?
ক) ইথানল+পানি খ) পানি+ H2524
গ) ইথানল+অ্যাসিটোন
ঘ) হেক্সেন+ হেপ্টেন
৭। রেক্টিফাইড স্পিরিট কোনটি?
ক) ৯৫.৬% ইথানল+৪.৪% পানি খ) ৯৬.৫%ইথানল +৩.৫% পানি
গ) ১৫.৯% ইথানল+৮৪.১% পানি ঘ) একটি ও নয়।
৮। আংশিক পাতনের জন্য সাহায্য কোনটির উপাদান পৃথক করা যায় না ?
ক) অসমসত্ব মিশ্রণ খ) সমসত্ব মিশ্রণ গ) সমস্ফুটন মিশ্রণ ঘ) পোলার মিশ্রণ
৯। রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক কত ?
ক) ৭৮.১৫০ সে খ) ৮০.১৫০ গ) ১০৩.৩০ ঘ) ৯৯০
১০। আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য-
ক) তাপের পরিবর্তন ঘটে না
খ) আয়তন সংকোচন
গ)আয়তনের প্রসারণ
ঘ) ধনাত্বক বিচ্যুতি
১১। হেবার পদ্ধতিতে NH3 উত্পাদন বেশী হয়-
ক) কম চাপ ও তাপ খ) বেশী চাপ ও তাপ গ) কম চাপ ও বেশী তাপ
ঘ) বেশী চাপ ও কম তাপ
১২। ডাক্তারি যন্ত্রপাতির জীবানুনাশক রূপে ব্যবহূত হয়-
ক) 70% মিথানল+ 30% পানি
খ) 70% পানি + 30% মিথানল
গ) 70% ইথানল + 30% পানি
ঘ) 70% পানি + 30% ইথানল
১৩। N2 (g)+2H2 (g) 2NH3 সমীকরণ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়?
ক) উভয়মূখী বিক্রিয়া খ) আয়তন হ্রাস
গ) চাপের হ্রাস
ঘ) তাপের পরিবর্তন = +92.38 Kj/mol
১৪। নিচের কোনটি একমূখী বিক্রিয়া নয় ?
ক) C ও 02 এর বিক্রিয়া খ)আবদ্ধ পাত্রে H2গ I2 এর বিক্রিয়া
গ) KCIO3 কে উত্তপ্ত করে 02 উত্পন্ন হয়
ঘ) খোলাপাত্রে caco3 থেকে co2 তৈরী।
১৫। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি ?
ক) সাম্যের স্থায়িত্ব
খ) উভয় দিক হতে সুগম্যতা
গ) বিক্রিয়ার অসম্পূর্ণতা
ঘ) প্রভাবকের ভূমিকা
১৬।হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উত্পাদনের ক্ষেত্রে কোন তথ্যটি ভুল ?
ক) নাইট্রোজেন ও হাইড্রোজেনের সংযোগ খ) তাপমাত্রা= 450-500 ০C
গ) চাপ= 200atm ঘ) প্রভাবক = MnO4
১৭। সক্রিয় ভর হল-
ক) প্রতি লিটারে দ্রবীভূত মোল সংখ্যা খ) প্রতি গ্রামে দ্রবীভূত মোল সংখ্যা
গ) প্রতি মি. লি. তে দ্রবীভূত মোল সংখ্যা ঘ) একটিও নয়।
১৮। নিচের কোন নিয়ামক Kp ও Kc কে প্রভাবিত করে না ?
ক) তাপমাত্রা খ) চাপ
গ) বিক্রিয়কের ঘণতাপমাত্রা
ঘ) নিষ্ক্রিয় গ্যাসের সংযোজন।
১৯। উভয়মূখী বিক্রিয়াকে একমূখী করার উপায় নয়-
ক) গ্যাসীয় উত্পাদের বিক্রিয়াস্থল ত্যাগ খ) অধঃক্ষেপ গ) বিক্রিয়াস্থলআবদ্ধ ঘ) রাসায়নিক ভাবে কোন উত্পাদনের অপসারণ
২০। 298 Kতাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত ?
ক) 10-12 খ) 10-13
গ) 10-14 ঘ) 10-16
২১। কোন বক্তব্যটি সঠিক নয় ?
ক) সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা খ) সাম্যাবস্থায় বিক্রিয়া চলতে থাকে
গ) উভমূখী বিক্রিয়া একটি অসম্পূর্ণ বিক্রিয়া ঘ) সাম্যাবস্থায় বিক্রিয়া বন্ধ হয়ে যায়।
২২। N2 (g) + O2 (g)= 2NO (g) এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে কী ঘটবে?
ক) বিক্রিয়া বন্ধ হয়ে যাবে খ) বিক্রিয়া পশ্চাত্ দিকে অগ্রসর
গ) বিক্রিয়া সামনের দিকে অগ্রসর ঘ) চাপের কোন প্রভাব নেই
উত্তরঃ ১) গ ২) খ ৩) খ ৪) ঘ ৫) ক ৬) ঘ ৭) ক ৮) গ ৯) ক ১০) ক ১১) ঘ ১২) গ ১৩) ঘ১৪) খ ১৫) ঘ ১৬) ঘ ১৭) ক ১৮) ঘ ১৯) গ ২০) গ ২১) গ ২২) ঘ
