বানারীপাড়ায় মাদকাসক্তদের মাতলামিতে অতিষ্ঠ এলাকাবাসী। বানারীপাড়া ও চাখারের ডাকবাংলো মাদক আড্ডায় পরিণত করেছে। ফলে ডাকবাংলো গেষ্ট শূন্য হয়ে পড়েছে। এদের অত্যাচারে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। মাদকসেবীদের মাতলামিতে স্কুল-কলেজগামী ছাত্রী ও গৃহবধূদের রাস্তাঘাটে নিরাপদে চলাও দুরূহ হয়ে পড়েছে। এরা রাজনৈতিক দলের নেতা-কর্মী হওয়ায় ভয়ে কেউ টু শব্দ করতে সাহস পাচ্ছেন না। পুলিশ মাঝে-মধ্যে মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করলেও রাঘববোয়ালরা থেকে যায় ধরা-ছোঁয়ার বাইরে।
