দর্শনায় বিজিবি ও বিএসএফের বৈঠক

আপডেট : ৩০ জুন ২০১৩, ২১:২২
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক শনিবার সকাল ১০টায় সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান এবং বিএসএফ’র পক্ষে ছিলেন গেঁদে কোম্পানি কমান্ডার এসি সমরেশ কুমার। আধা ঘণ্টা ধরে এ বৈঠক চলে। বৈঠকে দু’দেশের সীমান্তে মাদক ও গরু চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ চলমান নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান।