চট্টগ্রাম বন্দরের শিপ ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সময় গাড়িচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১২ মে) দুপুর ১টার দিকে বন্দরের এক নম্বর ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বন্দরে গাড়িচাপায় নিহত ওই শ্রমিকের নাম আলী আজগর (৪০)। তিনি বরিশালের ভোলা জেলার বাসিন্দা।
জানা যায়, বন্দরের এক নম্বর ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করছিলেন আজগর। এসময় একটি গাড়ি আলী আজগরকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বাড়ি ভোলা জেলায়।
আরও পড়ুন: খাদ্যে ভেজালকারীরা দেশ ও মানবতার শত্রু: খাদ্যমন্ত্রী
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান ঘটয়ার সত্যতা স্বীকার করে জানান, 'নিহত আলী আজগর ভোলা জেলার বাসিন্দা। রবিবার দুপুরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
ইত্তেফাক/জেডএইচডি
