কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের দ্বিতীয় দিনে গতকাল রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত খেলাগুলোয় গাজী টিভি ২-০ গোলে দৈনিক সংগ্রামকে, চ্যানেল ৭১ একই ব্যবধানে বাসসকে, ঢাকা ট্রিবিউন ২-০ গোলে দৈনিক মানবকণ্ঠকে, বৈশাখী টিভি ২-১ গোলে বণিক বার্তাকে, দৈনিক সমকাল ১-০ গোলের দৈনিক নয়া দিগন্তকে এবং আলোকিত বাংলাদেশ ২-০ গোলে এসএ টিভিকে হারায়। দৈনিক ইন্ডিপেনডেন্ট ও মানবজমিন গোলশূন্য ড্র করে।
খেলাগুলোয় ম্যান অব দ্য ম্যাচ হন- গাজী টিভির আল আমিন সবুজ, চ্যানেল ৭১ এর শামীম আল আমিন, ট্রিবিউনের রিয়াজুর রহমান রোহান, ইন্ডিপেনডেন্ট-এর মোস্তাফিজ, বৈশাখী টিভির রাকিবুল ইসলাম মানিক, সমকালের সাখাওয়াত হোসেন, আলোকিত বাংলাদেশের জিয়াদুল ইসলাম।
সাবেক জাতীয় ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু, শফিকুল ইসলাম মানিক, আব্দুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক গোলরক্ষক আমিনুল হক, বর্তমান জাতীয় ফুটবলার মামুনুল ইসলাম, ওয়ালী ফয়সাল, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন। -সংবাদ বিজ্ঞপ্তি
