বাস্কেটবলে শিরোপা নির্ধারণ আজ

আপডেট : ৩০ জুন ২০১৩, ২২:২৬
সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং দি গ্রেগরিয়াস মুখোমুখি হবে। ধানমন্ডিস্থ আবাহনী মাঠ সংলগ্ন বাস্কেটবল জিমনেসিয়ামে খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। দুই দল সাতটি করে ম্যাচ খেলে সব কয়টি ম্যাচই জিতেছে। ২১ পয়েন্ট করে সংগ্রহে রয়েছে। গ্ল্যাডিয়েটরসে রয়েছে তিন জন মার্কিন খেলোয়াড় এবং মার্কিন কোচ, গ্রেগরিয়াসের রয়েছে দুই জন মার্কিন এবং একজন বাহামার খেলোয়াড়। ইউরোপা ইয়ুথ নামের দলটি নাম পরিবর্তন করে ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে খেলছে। গত দুই আসরে ইউরোপা ইয়ুথ চ্যাম্পিয়ন হয়। আজকের দুই ফাইনালিস্ট গত মৌসুমেও মুখোমুখি হয়েছিল। দুই দলের খেলাটি সরাসির সম্প্রচার করবে চ্যানেল আই।