অধ্যায় :এই দেশ এই মানুষ
ক. বাংলাদেশে বাঙালি ছাড়াও আর কোন ধরনের মানুষ বাস করে?
উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। শুধু বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের জীবন ধন্য হয়নি বরং সে সাথে আমরা বাঙালি ও বাংলা ভাষায় কথা বলার সুযোগ লাভ করেছি। আমাদের প্রাণের এই বাংলাদেশে শুধু আমরা বাঙালিরা বাস করি না। বরং আমাদের সাথে মিলে মিশে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ। তাদের একত্রে বসবাস করার মধ্য দিয়ে আমাদের দেশের উন্নয়ন আরও গতিশীল হচ্ছে।
বাঙালি ছাড়া আর যারা আমাদের সাথে বাস করে: প্রকৃতির রূপে ও লাবণ্যে আমাদের দেশ পরিপূর্ণ। আমাদের দেশে ষড়ঋতু প্রভাব খুবই স্বচ্ছ। বিভিন্ন ঋতুতে আমাদের দেশ বিভিন্ন রূপে সজ্জিত হয়। রূপের এই সমাবেশের কারণে সমগ্র পৃথিবীতে আমাদের দেশ প্রকৃতির রূপসী কন্যা হিসেবে খ্যাত। প্রকৃতির বৈচিত্রের সাথে সাথে বাঙালির সাথে অন্য ক্ষুদ্র জনগোষ্ঠীর হয়েছে সুনিপুন মিলন। কেননা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের সাথে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ মিলেমিশে ভাই-বোন, আত্নীয় স্বজনের মত বসবাস করে। যদিও প্রতিটি ক্ষুদ্র জাতির এক একটি নিজস্ব নাম রয়েছে, তারপরেও তাদেরকে সম্মিলিত ভাবে বলা হয় উপজাতি। বাংলাদেশে যে সকল উপজাতি বাস করে তারা হল- চাকমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, মুরং তংচঙ্গা ইত্যাদি। তাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা, আনন্দ- উত্সব। আমাদের প্রিয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত। ইসলাম, হিন্দু, খ্রিষ্ট, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষ সহঅবস্থান করছে। প্রতিটি ধর্ম ও জাতির মধ্যে এই ভালোবাসা পৃথিবীর কম দেশেই দেখা যায়।
বিভিন্ন ধর্মের ও জাতি গোষ্ঠী মানুষের এই বসবাস সমৃদ্ধ করেছে আমাদের বাঙালি জাতির কৃষ্টি ও সংস্কৃতিকে। ভালোবাসার যে মেলবন্ধন আমাদের সকলের মধ্যে গড়ে উঠেছে তা টিকে থাকুক আজীবন।
খ. বাংলাদেশের গৌরব কিসে?
কিসে বাংলাদেশের গৌরব: বাংলাদেশের প্রথম গৌরবের বিষয় আমরা বীর জাতি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। এদেশের শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মাকে মা বলে ডাকার অধিকার। এই ভাষাকে নিয়ে আমরা গৌরব করতে পারি। এখানেও বাংলাদেশের গৌরবের শেষ নেই। তবে এর চেয়ে মর্যাদা। এখানেও বাংলাদেশের গৌরবের শেষ নেই। তবে এর চেয়ে বেশি গৌরবের হলো এদেশে বাঙালি ছাড়াও আরও বিভিন্ন জাতির বসবাস রয়েছে। কেননা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি ছাড়াও বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষের বসবাস করে। যাদের নিজস্ব ভাষা, আনন্দ- উত্সব ও সংস্কৃতি রয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের রয়েছে জীবনযাত্রায় ভিন্নতা। সকলের একত্রে বসবাসের মধ্যেই রয়েছে আমাদের গৌরব।
বিভিন্ন ধর্মের ও জাতি গোষ্ঠী মানুষের এই বসবাস সমৃদ্ধ করেছে আমাদের বাঙালি জাতির কৃষ্টি ও সংস্কৃতিকে। ভালবাসার যে মেলবন্ধন আমাদের সকলের মধ্যে গড়ে উঠেছে যা টিকে থাকুক আজীবন। এই সকল কিছুর মধ্যেই রয়েছে আমাদের গৌরব। একই দেশ, অথচ কত বৈচিত্র। এটাই আমাদের গৌরব।
