মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০১ জুলাই ২০১৩, ১৮:০৮
মেডিকেল ভর্তি পরিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য উদ্ভিদবিজ্ঞান বিষয়ের উদ্ভিদ জৈবনিক প্রক্রিয়া থেকে আলোচনা করা হল ১। নিচের কোনটি চলনশীল লিপিড- ক) ফেরিডকসিন খ) প্লাস্টোসায়ানিন গ) প্লাস্টোকুইনন ঘ) ফিয়োফাইটিন ২।নিম্নের কোন আয়নটি সবচেয়ে দ্রুতগতিতে উদ্ভিদ শোষণ করে ? ক) Mg2+ খ) Na+গ) K+ ঘ) Ca2+ ৩। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের জন্য কোন তথ্যটি সঠিক ? ক) অনু হিসেবে শোষিত হয় খ) মূলরোম দ্বারাই শোষিত হয় গ) আয়ন হিসেবে ঘ) বিপাকীয় শক্তির প্রয়োজন নেই ৪। কোন প্রক্রিয়ায় সূর্যালোকের শক্তি ব্যবহার করে ADP থেকে ATP প্রস্তুত হয় ? ক) ফটো সিস্টেম খ) ফসফোরাইলেশন গ) ফটো ফসফোরাইলেশন ঘ) সালোক সংশ্লেষণ ৫। উদ্ভিদের বায়ব অঙ্গের মাধ্যমে অতিরিক্ত পানি বাষ্পাকারে নির্গত হওয়াই হল ক) প্রস্বেদন খ) নিস্রাবণ গ) ইমবাইবিশন ঘ) অভিস্রবণ ৬। নিচের কোনটি অবাত শ্বসন ও সবাত শ্বসন উভয় প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত ক) ইথানল সৃষ্টি খ) ক্রেবস চক্র গ) গ্লাইকোলাইসিস ঘ) ল্যাকটিক এসিড প্রস্তুত ৭। উদ্ভিদের জন্য সহজলভ্য - ক) অভিকর্ষীয় পানি খ) কৈশিক পানি গ) কণাশোষিত পানি ঘ) বাষ্পকণাজাত পানি ৮। পানি পরিশোষণের বহিঃস্থ প্রভাবক নয় কোনটি ? ক) মৃত্তিকাস্থ বায়ু খ) মাটিতে পানির পরিমাণ গ) প্রস্বেদন ঘ) পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ ৯। রস উত্তোলন সংক্রান্ত জৈবনীক মতবাদ নয় কোনটি ? ক) সংশক্তি মতবাদ খ) জৈবনিক শক্তি মতবাদ গ) স্পন্দন মতবাদ ঘ) মূলজ চাপ মতবাদ ১০। নিচের কোনটি গ্যাস- গ্যাস ব্যাপনের উদাহরন ? ক) বায়ু-কর্পুর খ) বায়ু-ন্যাপথালিন গ) বায়ু-অ্যামোনিয়া ঘ) একটিও নয়। ১১। কচি চারা গাছে অধিক সারপ্রয়োগে চারাটি মারা যায় কেন? ক) ডিপ্লাজমোলইসিস খ) ডিফিউশন গ) প্লাজমোলাইসিস ঘ) ইমবাইবিশন ১২। কোষ স্ফীতি হবে নিচের কোন ক্ষেত্রে ? ক) কোষকে হাইপারটনিক দ্রবণে রাখলে খ) হাইপোটনিক দ্রবণে রাখলে গ) আইসোটনিক দ্রবণে রাখলে ঘ) একটিও নয়। ১৩। সর্বাপেক্ষা দ্রুত পরিশোষিত হয় কোন আয়ন ? ক) Ca2+ খ) SO42- গ) NO3- ঘ) K+ ১৪। নিচের কোনটি ডিক্সন ও জলি মতবাদ ? ক) স্পন্দন মতবাদখ) সংশক্তি মতবাদ গ) কৈশিক বল মতবাদ ঘ) ইমবাইবিশন মতবাদ ১৫। পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কতভাগ প্রস্বেদন সম্পন্ন হয় ? ক) ৮০-৯০ ভাগ খ) ৯০-৯৫ ভাগ গ) ৯৯ ভাগ ঘ) একটি ও নয় ১৬। হলুদ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত - ক) ৫০০-৫৫৯ nm খ) ৩৯০-৪২৯ nm গ) ৪৩০-৪৬৯nm ঘ) ৫৬০-৫৯৯ nm ১৭। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে কী নির্গত হয়- ক) CO2 খ) O2গ)H2Oঘ) সবগুলো ১৮। গাছের পাতায় আপতিত আলোর কত ভাগ শোষিত হয় ? ক) ১২% খ) ১% গ) ০.৫-১% ঘ) ০.৫-৩.৫% ১৯। কোনটি ফটোসিস্টেম এর অংশ নয় ? ক) আলোক শোষণ অংশ খ) আলোক বিকিরণ অংশ গ) বিক্রিয়া কেন্দ্র ঘ) ইলেকট্রন ট্রান্সপোর্ট সিষ্টেম ২০। আত্বীকরণ শক্তি বলা হয় কাদের ? ক) ADP এবং NADH2 খ) ATP এবং NADPH2 গ) ATP এবং NADH2 ঘ) সবগুলো ২১। গ্লাইকোলাইসিস এর ক্ষেত্রে সত্য নয় কোনটি? ক) এর অপর নাম EMP পাথওয়ে খ) এই ধাপে 12 ATP তৈরী হয় গ) শ্বসনের সাধারণ গতিপথ ঘ) পাইরুভিক এসিড উত্পন্ন হয় ২২। সালোকসংশ্লেষণের কোন ধাপে CO2 হতে কার্বোহাইড্রেট উত্পন্ন হয় ? ক) অন্ধকার পর্যায় খ) আলোক পর্যায় গ) আলোক নিরপেক্ষ পর্যায় ঘ) সবগুলো। ২৩। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি ? ক) ৩-ফসফোগ্লিসারিক এসিড খ) ২-৩বিসফসকোগ্লিসারাল্ডািহাইড গ) কিটোএসিড ঘ)একটিও নয় ২৪। C4 উদ্ভিদের উদাহরণ কোনটি ? ক) ইক্ষু খ)ভুট্টা গ) মুথাঘাস ঘ) সবগুলো ২৫। হ্যাচ ও স্ন্যাক চক্রের জন্য Optimum temperature কত ? ক) ৩০-৩৫০ C খ) ৩৫-৪০০ C গ) ২২-২৫০ C ঘ) ৩০-৪৫০ C উত্তরঃ ১) গ ২) গ ৩) গ ৪) গ ৫) ক ৬) গ ৭) খ ৮) গ ৯) ক ১০) গ ১১) গ ১২) খ ১৩) গ , ঘ ১৪) খ ১৫) খ ১৬) ঘ ১৭) খ ১৮)ঘ ১৯) খ ২০) গ ২১) খ ২২) গ ২৩) ক ২৪) ঘ ২৫) ঘ