APPROPRIATE PREPOSITION

আপডেট : ০১ জুলাই ২০১৩, ১৮:০৯
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। তোমরা জান এস. এস. সি. পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে APPROPRIATE PREPOSITION থেকে ৫ নম্বরের প্রশ্ন থাকে যা নিজের জানা না থাকলে শুধু ধারণার উপর ভিত্তি করে উত্তর প্রদান করলে ভুল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু একটু যত্ন করে নিজেকে প্রস্তুত করতে পারলে খুব সহজেই পূর্ণ নম্বর পাওয়া যায়। আজ তোমাদের জন্য আজ APPROPRIATE PREPOSITION প্রকাশ করা হলো। Abhorrence of (ঘৃনা):—A drunkard has no abhorrence of wine. Abhorrent to (ঘৃন্য)—Drinking alcohol is abhorrent to me. Abide at/in somewhere (বাস করা)—They abide in Jhenaidah. Abide by some rules (মেনে চলা)—Students should abide by their teacher’s advice. Abide with someone (সাথে থাকা)—We abide with our relatives. Abound in (প্রচুর পরিমানে থাকা)—Fishes abound in the Padma/ river/pond/canal. (Abound in + Place) Abound with (পূর্ণ থাকা)—The Padma abounds with fishes. (Abound with + goods) Absent from (অনুপস্থিত)—He was absent from the meeting. Absorbed in (নিমগ্নথাকা)—He is absorbed in deep studies. Abstain from (বিরত থাকা)—Everyone should abstain from smoking. Acceptable to (গ্রহণযোগ্য)—Your offer is acceptable to me. Access to (প্রবেশাধীকার)—We have easy access to our headmaster. Accompanied by (সঙ্গ দেওয়া)—The politi cian joined the meeting accompanied by his supporters. Accord to (প্রদান করা)—They accorded a grand reception to the leader. According to (অনুসারে)—He acted according to my advice.