দেশ-বিদেশের খাবারের স্বাদে এবারে যুক্ত হচ্ছে কোরিয়া। দক্ষিণ কিংবা উত্তর উভয় কোরিয়াতেই এই খাবারগুলো ব্যাপক জনপ্রিয়। তৈরি করতে সহজ কিন্তু স্বাদে অনন্য এই খাবারগুলো আপনার ডাইনিংয়ে এনে দেবে কোরিয়ান স্বাদ। কোরিয়ান এই রেসিপিগুলো দিয়েছেন কড়চা রেসিপি বিভাগের রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা আর ছবি তুলেছেন এমএইচ মিশু
কো রি য়া ন চি কে ন সা লা দ
উপকরণ :১টি মুরগি বুকের অংশ হাড় ছাড়া, শসা স্লাইস করা ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
মুরগির জন্য :পেঁয়াজ পাতা ২টি, রসুন ৫ কোয়া, আদা স্লাইস ২ পিস, তেজপাতা ২টি, ভিনেগার ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চিমটি।
ড্রেসিংয়ের জন্য :সাদা তিল ২ চা চামচ, মাস্টার্ড পেস্ট ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, মধু ১ চা চামচ, পানি ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি।
প্রণালি :সসপ্যানে ৫ কাপ পানি দিন। এরমধ্যে মুরগি ও সব মসলা দিয়ে দিন। এরপর ২৫-৩০ মিনিট অল্প আঁচে সিদ্ধ করুন।
মুরগি ঠাণ্ডা হয়ে গেলে স্লাইস করে কাটুন। ১টি বোলে মুরগি, শসা কুচি ও ড্রেসিংয়ের সব উপকরণগুলো একসাথে মিশান। এগুলো স্বাভাবিক তাপমাত্রায় এলে পরিবেশন করুন।
কো রি য়া ন চি কে ন ফ্রা ই
উপকরণ :মুরগি ১ কেজি (১২ টুকরা), গোল মরিচ ১ চা চামচ, রসুন কুচি ২ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, টমেটো কেচাপ পৌনে ১ কাপ, লবণ পরিমাণমতো, ভিনেগার ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, ধনে পাতা কুচি ২ চা চামচ, কর্নফ্লাওয়ার আধা কাপ, ময়দা আধা কাপ, চালের গুঁড়া আধা চাপ, ডিম ১টি, বেকিং পাউডার আধা চা চামচ, মধু ২ টেবিল চামচ, সাদা তিল ২ চা চামচ, তেল ভাজার জন্য।
প্রণালি :মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। ভালো করে পানি ঝরিয়ে নিন। মুরগিতে এবার টেস্টিং সল্ট, গোল মরিচ, ধনেপাতা কুচি, ১ চা চামচ রসুন কুচি, লবণ দিয়ে মেরিনেটেট করে রাখুন আধা ঘণ্টা। এরপর মুরগি ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ও ডিম দিয়ে ভালো করে মেরিনেট করুন। চুলায় ফ্রাইপ্যানে ৬-৭ কাপ তেল দিয়ে গরম করুন। এবার একটা একটা করে মুরগি ছাড়তে থাকুন। মুরগির পিসগুলোর দুই পাশ ১০ মিনিট ভাজুন। নামিয়ে পিসগুলো ঠাণ্ডা করুন। আবার ১০ মিনিট গোল্ডেন কালার করে ভাজুন। তেল থেকে তুলে রাখুন। প্যানে তেল দিন তার ভিতর ১ চা চামচ রসুন কুচি দিয়ে ও ১ চা চামস সাদা তিল দিয়ে হালকা কালার করে ভাজুন। টমেটো কেচাপ দিন, লাল মরিচ গুঁড়া দিন, ভিনেগার ও মধু দিয়ে অল্প আঁচে ২ মিনিট রান্না করুন। চুলার আঁচ বন্ধ করুন। ভাজা মুরগি সসের মধ্যে দিয়ে দিন। নাড়াচাড়া করে নামিয়ে উপরে সাদা তিল দিয়ে পরিবেশেন করুন।
জি ন ঞ্জা র কু কি জ
উপকরণ :ময়দা ২ কাপ, লবণ আধা চা চামচ, চিনি ১ টেবিল চামচ, আদার রস ১ টেবিল চামচ, পানি আধা কাপ, তেল ভাজার জন্য।
চিনির সিরাপের জন্য :চিনি আধা কাপ, পানি আধা কাপ, দারুচিনি ১ চা চামচ।
প্রণালি :একটা বোলের মধ্যে ময়দা, লবণ, চিনি, আদার রস ও পানি দিয়ে ভালো করে ময়ান করুন। ডো’টা একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে দিন ৩০ মিনিট। ৩০ মিনিট পর ডো দিয়ে চারকোনা আকারের রুটি তৈরি করুন। এবার ছুরি দিয়ে রুটিটি কাটুন লম্বা ৩ ইঞ্চি পাশে ২ ইঞ্চি করে একেকটা পিস করুন। এবার একেকটা পিসের মাঝখানে চারটা করে লম্বালম্বি করে কাট দিন। এবার ডুবো তেলে অল্প আঁচে ভাজুন। হালকা কালার করে। প্যানে চিনি ও পানি দিয়ে ঘন সিরাপ তৈরি করুন। দারুচিনির গুঁড়া দিন। এবার কুকিজ উপর সিরাপগুলো ঢেলে দিন। নাড়াচাড়া করে চায়ের সাথে পরিবেশন করুন।
ভে জি টে ব ল প্যা ন কে ক
উপকরণ :ময়দা আধা কাপ, লবণ আধা চা চামচ, পেঁয়াজ ২ টেবিল চামচ, কাচা মরিচ কুচি ৩ টেবিল চামচ, ডিম ১টা, পানি ২/৩, পেঁয়াজ পাতা আধা কাপ, আলু কুচি আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, চিংড়ি মাছ বা সিদ্ধ মুরগি কুচি ৩ টেবিল চামচ।
প্রণালি :একটা বোলের মধ্যে ময়দা, লবণ, পানি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুঁচি, আলু কুচি, লবণ, ধনেপাতা একসাথে মিশিয়ে নিন। বড় ফ্রাই প্যাননি তাতে ২ টেবিল চামচ, তেল গরম করুন। প্যান কেক এর মিক্সারটা ফ্রাইপ্যানে দিয়ে দিন যতটা সম্ভব চামচ দিয়ে ছড়িয়ে পাতলা করুন। চুলার জ্বাল কমিয়ে বা বন্ধ করে রাখতে পারেন ওই সময়। ছড়ানো মাংস বা চিংড়ি দিয়ে দিন। তার উপর ১টা ডিম ফেটিয়ে দিন। নিচের দিক ব্রাউন কালার হয়ে গেলে উল্টিয়ে অপর পাশ ভেজে ফেলুন। নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন।
