রঙের উদ্যোগে ‘ওয়েস্টরঙ’
আঠার বছর আগে সময়কে রাঙানোর ব্রত নিয়ে বাংলাদেশের ফ্যাশন জগতে যাত্রা শুরু করেছিল রঙ। তারই ধারাবাহিকতায় ফ্যাশন জগতের আধুনিক বৈচিত্র্য নিয়ে এবং হাল ফ্যাশনধারীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে রঙ শুরু করতে যাচ্ছে একটি নতুন উদ্যোগ যার নাম ওয়েস্টরঙ। ছোট-বড় সকলের জন্য দেশীয় পোশাকে ওয়েস্টার্ন ধাঁচের ছোঁয়া দেওয়া হয়েছে ‘ওয়েস্টরঙ’-এর প্রতিটি পোশাকে। এডাপ্ট আমির কমপ্লেক্স, বসুন্ধরা মেইন গেট, বারিধারা শোরুমটিতে ওয়েস্টরঙ যাত্রা শুরু করেছে ২৯ জুন থেকে।
কে ক্র্যাফট
ক্রেতা-শুভানুধ্যায়ীদের নতুন কিছু দেওয়ার জন্য দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্র্যাফট তার প্রস্তুতি সম্পন্ন করেছে। ২৫ জুন থেকে প্রতিটি কে ক্র্যাফট আউটলেটে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, শিশুদের পোশাকসহ নানা উপহার সামগ্রী ও ঘর সাজনোর অনুষঙ্গ পাওয়া যাচ্ছে। নানা রঙ, বিন্যাস, অলঙ্করণ ও নিরীক্ষায় ঈদ পোশাকের কালেকশন সাজিয়েছে কে ক্র্যাফট। মেয়েদের পোশাকের মধ্যে শাড়ি, সালোয়ার-কামিজ, টপেসর সাথে রয়েছে ম্যাচিং গহনা, স্যান্ডেল ও ব্যাগ। পোশাকের অরনামেন্টেশন ও ভ্যালু এডিশনে রয়েছে উত্সবের আমেজ। রঙের ক্ষেত্রে উজ্জ্বল রং—নীল, সবুজ, ম্যাজেন্টা, লাল ও কালোর ব্যবহার রয়েছে।
ফ্যাশনমেকার
এই আষাঢ়ে ফ্যাশনমেকার ক্রেতাদের প্রতি লক্ষ রেখে যে নতুন পোশাক টি-মার্কেটে ছেড়েছে তার নাম ‘পাতা বাহার-১১’। পাওয়া যাবে, চিশতিয়া মার্কেট, গাউছিয়া মার্কেটসহ ফ্যাশনমেকারের বিভিন্ন আউটলেটে।
ফেয়ারনেসের প্রাকৃতিক পণ্য
সুন্দর ও দাগমুক্ত ত্বক কে না চায়! নিজের ত্বক সুন্দর ও মসৃণ রাখার জন্য কত কি ই না করে মানুষ। মানুষের এই আগ্রহকে পুঁজি করে বিভিন্ন ধরনের রং ফর্সাকারী ক্রিমের কমতি নেই বাজারে। এর ব্যবহারে তাত্ক্ষণিক ত্বকের রং ফর্সা হলেও পরবর্তীতে ত্বকে ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই ভয়কে দূর করতে রূপর্চচার সহজ ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে বাজারে এসেছে শিবানী’জ অ্যারোমা ম্যাজিকের দুইটি নতুন পণ্য। ‘পরমা ফেয়ারনেস জেল’ যা বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ কেমিক্যালমুক্ত প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা জেল এবং কার্যকরী অ্যাসেনসিয়াল অয়েল দিয়ে তৈরি।
বেঙ্গল
বেঙ্গল চুম্বক অফারের প্রথম পর্বের লটারি অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। প্রথম পুরস্কার হিসেবে মোটর সাইকেল পেয়েছেন দিনাজপুরের আবু বক্কর সিদ্দীক, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ফটিকছড়ির হাজী ফজলুল করিম, তৃতীয় পুরস্কার পেয়েছেন পাবনার সবির মজুমদার, চতুর্থ পুরস্কার পেয়েছেন মেহেরপুরের মতিউর রহমান, পঞ্চম পুরস্কার পেয়েছেন ঢাকার এম এ মতিন, ষষ্ঠ পুরস্কার পেয়েছেন কুমিল্লার আশিকুল ইসলাম, সপ্তম পুরস্কার পেয়েছেন সিরাজগঞ্জের রামকৃষ্ণ সাহা, অষ্টম পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জের কামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দীন।
গুলশানে বিএফসি
ধানমন্ডি, উত্তরা, নিউ ইস্কাটন ও বেইলী রোডের পর এবার গুলশানে চালু করা হলো বেস্ট ফ্রাইড চিকেন বিএফসি’র নতুন শাখা।
বার্ডস আই
বর্ষার এই সময়ে দেশীয় ডিজাইনের ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে নতুন নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি। এসব পোশাক পাওয়া যাবে এর সকল শোরুমে।
মালিবাগে ব্রাদার্স ফার্নিচার
দেশীয় ফার্নিচার ব্র্যান্ড ব্রাদার্স ফার্নিচার এবার বৃহত্ শো-রুম নিয়ে যাত্রা শুরু করেছে ব্যস্ততম নগরী ঢাকার মালিবাগে। সম্প্রতি ৫১/১ ডিআইটি রোড, চৌধুরীপাড়া মালিবাগ ঢাকায়, আনুষ্ঠানিকভাবে এ শো-রুমের উদ্বোধন করা হয়।
কাভাকাভা
কাভাকাভা সুজ এই ঈদকে কেন্দ্র করে এনেছে নতুন ডিজাইনের সুজ। মেয়েদের প্রিয় সু-প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাভাকাভার প্রতিটি শো-রুমে টেকসই এ জুতাগুলো পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে।
আবারও শুরু হলো ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’
মা ও শিশুর জুটি নিয়ে আবারও শুরু হলো ‘ডেটল সেরা আমি সঙ্গে মা-২০১৩’। দেশ সেরা মা ও শিশু জুটির সন্ধানে ডেটল ও আরটিভির যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। বিগত ৫০ বছর ধরে ডেটল এ দেশের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যতিক্রমধর্মী এ প্রোগ্রামে মা ও শিশু জুটি একসাথে অংশ গ্রহণ করবে এবং নানা ধরনের প্রতিযোগিতামূলক পর্বের মাধ্যমে দেশের সেরা মা ও শিশু জুটিকে বেছে নেওয়া হবে ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’র দ্বিতীয় পর্বের বিজয়ী হিসেবে। আগ্রহী ৭-১২ বছর বয়সী শিশুরা তাদের মাকে নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www. dettol .com. bd অথবা w w w. face book. com/ dettolbd
ইজি
ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস ইজি সেজেছে নতুন সাজে। ঈদ উপযোগী নতুন সব রং ও ডিজাইনের পোশাক নিয়ে এসেছে ইজি।
লীলাবালি
বুটিকস হাউস লীলাবালি সামার উপযোগী করে তাদের হাউসে নিয়ে এসেছে রকমারি ডিজাইনের পোশাক। প্রতিটি দিবস উপলক্ষে লীলাবালি আয়োজন করে ক্রেতাদের পছন্দের সেরা সব পোশাক।
মুসলিম কালেকশন
ঢাকার কেরানীগঞ্জে জিলা পরিষদ মার্কেটে বিশাল পরিসরে যাত্রা শুরু করল মুসলিম কালেকশনের নতুন শো-রুম। মুসলিম গ্রুপের বহু প্রতীক্ষিত এই শো-রুম কেরানীগঞ্জে শার্টের পাইকারি শো-রুম হিসেবে সর্ববৃহত্ ও দৃষ্টিনন্দন।
রাঙা ফ্যাশন
ঈদকে সামনে রেখে রাঙা ফ্যাশনে থাকছে মেয়েদের নতুন নতুন ডিজাইনের থ্রি-পিস (স্টিচ এবং আনস্টিচ) ও কুর্তি।
সাকসেস
অতিথি আপ্যায়নে অথবা বাণিজ্যিক আকারে সুস্বাদু রান্না করতে ঘরে বসেই তৈরি করুন চাইনিজ মসলা, তন্দুর মসলা, কাবাব মসলা, ভাজা মসলা, ব্ল্যাক সিরাপ, ক্রিসপি ফ্লাউয়ার, বারবিকিউ সস, কারিপাউডার, চিলি সস এ ছাড়া ৫০% ছাড়ে মসলা বিক্রির আয়োজন করা হয়েছে। যোগাযোগ :০১৮১৯২৭৫৬৯১, মিরপুর রোড, ঢাকা।
সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ ১৫০
সিম্ফনির স্মার্টফোন বাস্কেটে যুক্ত হয়েছে নিত্য নতুন সব ফিচার সম্বলিত ৭.৯ মিলিমিটার স্লিম স্মার্টফোন ডব্লিউ ১৫০। এই হ্যান্ডসেটটিতে থাকছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.১ অপারেটিং সিস্টেম। আছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ৪.র্৭র্ এইচডি স্ক্রিন, ১ গিগাবাইট র্যাম।
এর ১৮০০ এম্পিয়ারের নির্ভরযোগ্য ব্যাটারি নিশ্চিত করবে দীর্ঘ স্থায়িত্ব। থ্রিজি সাপোর্টেড এই হ্যান্ডসেটটিতে পাওয়া যাবে থার্ড জেনারেশন মোবাইল টেকনোলজির সকল সুবিধা।
সবচেয়ে আনন্দের বিষয় হলো, এতসব এক্সসাইটিং ফিচার সমৃদ্ধ সিম্ফনির নতুন এই হ্যান্ডসেটটির মূল্য ষোল হাজার নয়শ’ত নব্বই টাকা মাত্র।
