গৌরীপুরের চেয়ারম্যান থানায় জিডি করেছেন

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৩৯
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভীকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে পর্যায়ক্রমে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। হুমকি অব্যাহত থাকায় তিনি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। আলী আহাম্মদ খান পাঠান সেলভী জানান, তার ব্যবহূত মোবাইল ০১৯৬১-৪৫৬১৭৬ মোবাইল নাম্বার থেকে ৩০ এপ্রিল, ৬ জুন, ৮ জুন বেশ কয়েকবার প্রাণনাশের হুমকিসহ অশ্লীল বার্তা প্রেরণ করা হয়। তাই তিনি জীবনের নিরাপত্তা চেয়ে গৌরীপুর থানায় সাধারণ ডায়রি করেছেন। এসআই আবু সিদ্দিক জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।