বাগদাদে ফুটবল খেলা চলাকালে রোববার বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই কিশোর। এটি ইরাকে ফুটবল খেলোয়াড় ও দর্শকদের ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা। -খবর এএফপির।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও এক মেডিক্যাল কর্মী বলেন, স্থানীয় সময় সকাল সাতটায় (গ্রিনিচ মান সময় ১৬০০) বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নাহরাওয়ান এলাকায় এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে।
আহত হয়েছে ২৫ জন। তারা আরো জানান, নিহতদের অধিকাংশই কিশোর। তাদের বয়স ১৬ বছরের নিচে।
