দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের উপস্থিতি শান্তির জন্য হুমকি

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৪০
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক ও আধা-সামরিক বাহিনীর উপস্থিত আঞ্চলিক শান্তির জন্য হুমকি। খবর এএফপি’র। রবিবার ফিলিপাইনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী অ্যালবার্ট ডেল রোজারিও আঞ্চলিক নিরাপত্তা ফোরামে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিবৃতি দেন। দশ সদস্যবিশিষ্ট আঞ্চলিক সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা এই ফোরামে অংশগ্রহণ করেছেন।