গোল্ডেন বল নেইমারের

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:০২
ব্রাজিলের স্ট্রাইকার নেইমার কনফেডারেশন্স কাপের সেরা খেলোয়াড় হিসেবে জিতে নিয়েছেন গোল্ডেন বল ও তৃতীয় সর্বাধিক গোলের জন্য ব্রোঞ্জ বুট। জাতীয় দলের হয়ে এটাই নেইমারের প্রথম কোন পুরস্কার জয়ের ঘটনা। নেইমার কনফেডারেশন কাপে ব্রাজিলকে শিরোপা জেতানোর পাশাপাশি চার গোল করেন। স্পেন দলের স্ট্রাইকার ফার্নান্দো তোরেস পাঁচ গোলের সুবাদে গোল্ডেন বুট পেয়েছেন। তার সতীর্থ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা সিলভার বল পেয়েছেন এবং ব্রাজিলের মাঝ মাঠের খেলোয়াড় পলিনহো পেয়েছেন ব্রোঞ্জ বল। এছাড়া ব্রাজিলের গোলরক্ষক জুুলিও সিজার গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড পেয়েছেন। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে স্পেন।