সমর্থকদের নিয়ে উত্সব করল মোহামেডান

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:১৬
সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় মোহামেডান গতকাল মেজবানের আয়োজন করেছে। গতকাল দুপুরে মতিঝিলস্থ ক্লাব টেন্টে মেজবান অনুষ্ঠানে কয়েক হাজার মোহামেডান সমর্থক যোগ দিয়েছেন। ছিলেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোহামেডান সদস্যরাও উপস্থিত ছিলেন, আনন্দ উত্সব করেছেন। অনেক দিন পর এই ক্লাবটিতে একটা আনন্দের উপলক্ষ এসেছে। সুপার কাপ ফুটবল সে উপলক্ষ এনে দিয়েছে। মেজবানে তিনটি বড় গরু জবাই করা হয়। ভাত মুরগির মাংস, ডাল আর চমচম মিষ্টি দেয়া হয় অতিথিদের। কোচ খেলোয়াড়রাও স্বতঃস্ফুর্তভাবে মেজবান অনুষ্ঠানে যোগ দেন। অতিথিদের তদারকি করেন মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া।