ইনডোর দাবার খবর

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:১৭
দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অনুষ্ঠিতব্য ৪র্থ এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্ট গেমসের দাবা ইভেন্ট গতকাল দ্বিতীয় তৃতীয় রাউন্ড শেষে পুরুষ একক দাবায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ দুই পয়েন্ট এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ দেড় পয়েন্ট অর্জন করেছেন। গতকাল সোমবার তৃতীয় রাউন্ডের খেলায় নিয়াজ জাপানের গ্র্যান্ড মাস্টার নানজু রাইসুকের সাথে ড্র করেছেন এবং সাগর থাইল্যান্ডের কুলপু্রয়েথানন থানাদনকে হারান। অপরদিকে মহিলা একক দাবায় দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড শেষে মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার দুই পয়েন্ট এবং মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা দেড় পয়েন্ট পেয়েছেন। তৃতীয় রাউন্ডের খেলায় লিজা সিরিয়ার আলজেলদা ফাতেমারকে এবং শিরিন জাপানের উচিদা নারমিকে হারান। দ্বিতীয় রাউন্ডে লিজা ইন্দোনেশিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার শুকান্দার ঈরিমে খারিস্মার কাছে হেরে যান এবং শিরিন দুবাই এর আল-আলি নুয়ামানের সাথে ড্র করেন।