সোমবার রাতে ডিমলায় ১০ জুয়াড়ির নামে মামলা করেছে পুলিশ। উপজেলার নাউতারা ইউনিয়নের সোনামনিরডাঙ্গায় জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় নাউতারা নিজপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলামকে পুলিশ আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে ডিমলা থানা পুলিশ জুয়া খেলার অপরাধে গ্রেপ্তারকৃত ফরিদুলসহ দশজনের নামে মামলা করেছে। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
