গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে সম্প্রতি চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো ‘আসুস পার্টনার মিট চট্টগ্রাম ২০১৩’ শীর্ষক ডিলার সম্মেলন। এতে চট্টগ্রামের আসুসের বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের ১৫০ জন আমন্ত্রিত প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ এবং আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আল ফুয়াদসহ আসুস এবং গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসুসের পণ্য ব্যবস্থাপক খন্দকার খালেদ বিন আহমেদ। গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ আগত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পূর্বের ন্যায় ভবিষ্যতেও ডিলারদের সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ছিল আসুস পণ্যের প্রদর্শনী এবং আসুস পণ্যের বিভিন্ন ফিচারের আলোচনা। পরে র্যাফেল ড্রয়ের মাধ্যমে আগত অতিথিদের মধ্য থেকে সৌভাগ্যবান ৫ জনকে আকর্ষণীয় উপহার সামগ্রী দিয়ে পুরস্কৃত করা হয়।
