ক্যাশ রেজিস্ট্রার

আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৯:৩৮
ইউনিক বিজনেস সিস্টেমস বাজারে এনেছে পসওয়া এ৫১বিএফ মডেলের ফিসক্যাল ক্যাশ রেজিস্ট্রার। এতে ৩ হাজার পিএলইউ (প্রোডাক্ট আইটেম) সংরক্ষণ করা যায়। বিল বা চালানে বিক্রেতার নাম, ঠিকানা, টিন নম্বর, মালের বিবরণ, দাম, চালানের নম্বর, সংখ্যা, ইসিআর সিরিয়াল নম্বর উল্লেখ করা যায়। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও ডিপার্টমেন্টাল স্টোরে ব্যবহারোপযোগী। ব্যাটারি ব্যাকআপ ১০ ঘণ্টা। ফোন :০১৭৩০০৬৯৫৭৭।