সাইফুল ইসলাম সিয়াম, শিক্ষার্থী
সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য রইল প্রাণীবিজ্ঞান এর ম্যালেরিয়া পরিজীবী , হাইড্রা ও আরশোলা অধ্যায় থেকে নমুনা প্রশ্ন।
১) ম্যালিগ্ন্যান্ট টারশিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘণ্টা পর আসে ?
ক) ৪৮-৫৬ খ) ৪৮-৭২ গ) ৩৬-৪৮ ঘ) ২৪-৪৮
২) প্রি এরিথ্রোসাইটিক সাইজোগোনির ধাপ নয় কোনটি?
ক) ট্রোফোজয়েট খ) সাইজন্ট গ) ক্রিপ্টোজয়েট ঘ) ক্রিপ্টোমেরাজয়েট
৩) Plasmodium vivax এর সুপ্তাবস্থা কত দিন ?
ক)৮-১৫ খ)১২-২০ গ)১৮-২৪ ঘ)১১-১৬
৪) হেপাটিক সাইজোগনি কোথায় ঘটে ?
ক)লোহিত রক্ত কণিকা খ) শ্বেত রক্ত কণিকা গ)মশকীর ক্রপে ঘ) যক্রতে
৫) RBC তে ম্যালেরিয়া জীবানুর অযৌণ চক্রের সর্বশেষ ধাপ কোনটি ?
ক) সেপারোজয়েট খ)মেরোজয়েট
গ) গ্যামেটোসাইট ঘ)সিগনেটরিং
৬) ম্যালেরিয়া জীবানুর যৌণ চক্র সমপন্ন হতে কত সময় লাগে ?
ক)১০-১২ ঘণ্টা খ)১০-১৬ ঘণ্টা
গ)১২-১৬ ঘণ্টা ঘ)২০ ঘণ্টা
৭) ম্যালেরিয়া পরজীবীর যৌণ চক্রের সর্বশেষ ধাপ কোনটি ?
ক) গ্যামেট খ) সেপারোজয়েট
গ) গ্যামেটোসাইট ঘ) ম্যারোজয়েট
৮) কোন দশায় ম্যালেরিয়া জ্বরের লক্ষণ প্রকাশ পায় ?
ক) এরিথ্রোসাইটিক সাইজোগোনি
খ) হেপাটিক সাইজোগনি গ) প্রি এরিথ্রোসাইটিক সাইজোগোনি ঘ)এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগোনি
৯) ম্যালেরিয়া জ্বরের দশা নয় কোনটি ?
ক)শীতল দশা খ) উষ্ণ দশা গ)কাপুনী দশা ঘ)ঘাম দশা
১০) প্লাজমডিয়ামের সেপারোজয়েট তৈরী হয় কোথায় ?
ক)লোহিত রক্ত কণিকায়
খ) যকৃত
গ) এনোফিলিস মশকীর পাকস্থলীর গায়ে
ঘ) মশকীর লালায়
১১) আরশোলার প্রতিটি পা কত খণ্ডে বিভক্ত ?
ক) ২ খ) ৪ গ) ৫ ঘ)৬
১২) আরশোলার দেহ গহ্বরকে কী বলা হয় ?
ক) সিলোম খ)ব্লাস্টোসিল
গ) হিমোসিল ঘ)গিজার্ড
১৩) আরশোলার প্রোটিন পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়-
ক)গিজার্ড খ) মেসেন্টেরন
গ)লালাগ্রন্থি ঘ) ক্রপ
১৪) আরশোলার খাদ্য পরিপাক শুরু হয় ু
ক) ক্রপ
খ) গিজার্ড
গ) মেসেন্টেরন
ঘ) অন্ননালী
১৫) তেলাপোকার রেচন্তন্ত্রের অংগ নয় কোনটি ?
ক) ইউট্রিকুলার গ্রন্থি খ) ইউরিকোস গ্রন্থি
গ) নেফ্রোসাইট ঘ) মালপিজিয়ান নালিকা
১৬) আরশোলার রক্তসংবহন্তন্ত্রের অংশ নয় কোনটি ?
ক) হিমোসিল খ) হিমোলিম্ফ
গ) পার্শ্বীয় বাহিকা
ঘ) সহায়ক সপন্দনশীল অঙ্গ
১৭)আরশোলার প্রধান শ্বসন অঙ্গ কোনটি ?
ক) শ্বসনছিদ্র খ) ট্রাকিয়া
গ) ট্রাকিওল ঘ) সপাইরাকল
১৮) আরশোলার ওমাটিডিয়ামে থাকে না কোনটি ?
ক) রড কোষ খ) রেটিনাল সিথ
গ) রেটিনুলার কোষ ঘ) কর্ণিয়াজেন কোষ
১৯) উজ্জ্বল আলোতে আরশোলা কোন প্রতিবিম্ব গঠন করে ?
ক)সুপারপজিশন খ) এপজিশন
গ) ট্রান্সপজিশন ঘ) সেমিপজিশন
২০) জাইগোট হতে নিম্ফ বের হতে কত দিন সময় লাগে ?
ক) ২০ দিন খ) ২৫ দিন
ঘ) ৩০ দিন গ) ৬০ দিন
২১) কর্ষিকার উপর ভর করে উল্টাভাবে
হাইড্রার চলন পদ্ধতিকে বলা হয় -
ক) গ্লাইডিং খ) নতমুখী
গ) ভাসা ঘ) হেচড়ান
২২) কোনটি হাইড্রার স্বাভাবিক বংশবৃদ্ধির প্রক্রিয়া ?
ক) যৌন জনন খ) মুকুলোদগম
গ) দ্বিবিভাজন ঘ) পুনরুত্পত্তি
২৩) কোনটি হাইড্রার পরিসফুটনের ধাপ নয় ?
ক) লার্ভা খ) মরুলা গ)ব্লাস্টুলা ঘ) গ্যাস্টুলা
২৪) ঐুফত্ধ এর দেহকান্ডের অংশ নয় কোনটি ?
ক) কর্ষিকা খ) মুকুল
গ) হাইপোস্টোম ঘ) জননাঙ্গ
২৫) উভলিঙ্গ হাইড্রাকে বলা হয় ু
ক) হার্মাফ্রোডাইট খ) ডাইওসিয়াস
গ) ট্রাইওসিয়াস ঘ) ডাইফ্রোডাইট
উত্তরমালাঃ ১. ক ২. ক ৩. খ ৪. ঘ ৫.গ ৬. খ ৭.খ ৮. ক ৯. গ ১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০.গ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ক
