নওয়াজ-মনমোহন বৈঠক সেপ্টেম্বরে

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২০:৪৩
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চলতি বছরের সেপ্টেম্বরে পরস্পরের সঙ্গে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা মিলিত হবেন বলে নওয়াজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ মঙ্গলবার জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। ব্রুনাই এ চলমান আসিয়ানের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে ২০ মিনিট বৈঠক করার পর এক বিবৃতিতে সারতাজ আজি এ তথ্য জানান। বৈঠকে প্রতিবেশী এই দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক সম্পর্কের উন্নয়নে করণীয়সহ অন্যান্য বিষয়ে কথা বলেন।