দেলদুয়ারে ২০ কেজি ওজনের বোয়াল

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:১০
গত সোমবার দেলদুয়ার দক্ষিণ বাজারে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ দেখতে শত শত উত্সুক মানুষ ভিড় করে। মাছ ব্যবসায়ী রবি রাজবংশী গতকাল সকালে টাঙ্গাইল পার্কের বাজার থেকে মাছটি কিনে আনেন। মাছটি দেলদুয়ার দক্ষিণ বাজারে আনার পরও জীবিত ছিল। তিনি জানান, রবিবার রাতে যমুনা নদী থেকে জেলেরা মাছটি ধরে টাঙ্গাইল পার্কের বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। প্রায় ৫ ফুট দীর্ঘ এবং ২০ কেজি ওজনের বোয়াল মাছটির দাম হাঁকা হচ্ছিল ৩০ হাজার টাকা। পরে ৪ জন ক্রেতা মিলে মাছটি ২০ হাজার টাকায় কিনে আনেন।