গুগল এর ক্রোম ব্রাউজারের একটি গাণিতিক অ্যাপ্লিকেশন ‘নিউমেরিক ক্যালকুলেটর এন্ড কনভার্টার’। এর মাধ্যমে নানান ধরনের হিসাব এবং পরিমাপের বিভিন্ন এককের মানের রূপান্তর করা যায় সহজেই। এতে বিভিন্ন ধরনের ফাংশনের মানও নির্ণয় করা যায়। রয়েছে অনস্ক্রিন কী-প্যাড যাতে গাণিতিক নানান ফাংশন সরাসরি রাখা রয়েছে। এর মাধ্যমে বিশ্বের ১৪০ টি দেশের মুদ্রার পারস্পরিক মান রূপান্তর করা যায়। পাশাপাশি এতে করা সব হিসেবের ইতিহাস সংরক্ষণ করে রাখাও ব্যবস্থাও রয়েছে। এই সংরক্ষিত তথ্যগুলো ইন্টারনেট সংযোগ না থাকলেও অফলাইনে দেখার এবং ব্যবহারের সুযোগ রয়েছে। ক্রোম ওয়েব স্টোরে রয়েছে এই অ্যাপ্লিকেশনটি।
