আজ বুধবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ-ভারত ২ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। জানা গেছে, ১২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, ১০ ও ১২ বর্ডার গাড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারগণ। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিষ্টেট। সম্মেলনে আন্তঃ সীমান্ত অপরাধ, চোরাচালান, সীমান্ত পিলার পুনঃনির্মাণ, ভারতের স্লুইস গেইট নির্মাণে ব্রাহ্মণবাড়িয়ার কালাছড়া ও লোহর নদীতে পানি প্রবাহ সমস্যা, বাংলাদেশী পণ্য পরীক্ষার জন্য আগরতলায় ল্যাব স্থাপনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে।
