বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ

মঠবাড়িয়ায় ফাইনাল অনুষ্ঠিত

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৫৫
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গতকাল মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে বালিকা শাখায় ১০৮নং দক্ষিণ সোনাখালী প্রাথমিক বিদ্যালয় ৮৭নং মধ্য সোনাখালী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। অন্যদিকে বালক শাখায় ৫১নং মঠবাড়িয়া পশ্চিম মিঠাখালী প্রাথমিক বিদ্যালয় ২০নং সাফাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারায়। খেলা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।