রান্নায় অপটু নতুন স্ত্রী স্বামীকে অফিসে ফোন করেছে—
: এই বল না আজ রাতে কী খেতে চাও? আমি ঠিক করেছি আজ আমি নিজ হাতে রান্না করব।
: ইয়ে...কোক আর চানাচুর...
—আমার ক্ষমতা থাকলে ঐ লোককে আমি বিশ্ব স্বাস্থ্য উন্নয়নের জন্য নোবেল পুরস্কার দিতাম!
: কেন? সে এমন কী আবিষ্কার করেছে?
: কিচ্ছু আবিষ্কার করেনি, কিন্তু আমাদের এলাকায় সে এতোই অজনপ্রিয় যে তাকে দেখলেই লোকে এক ছুট দেয় এবং দুই মাইলের আগে থামে না। আর জানোই তো প্রতিদিন দু মাইল দৌড়ানো স্বাস্থ্যের জন্য কত উপকারী!
০
