আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট আজমত উল্লাহ খান বিজয়ী হতে না পারলে দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। তিনি গতকাল মঙ্গলবার আজমত উল্লাহর পক্ষে গাজীপুরে গণসংযোগ ও প্রচারণার সময় বিভিন্ন পথ সভায় একথা বলেন। তিনি উল্লেখ করেন, গত বিএনপি জোট আমলে হত্যা, খুন, দুর্নীতি ও লুটপাটের কথা মানুষ ভুলে যায়নি। খালেদা জিয়ার সমালোচনা করে তোফায়েল আহমদ বলেন, তার একটি লেখার কারণে দেশের পোশাক শিল্প আজ গভীর সংকটে পড়েছে। লাখ লাখ শ্রমিক বেকার হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে।
