তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে জবসবিডি ডটকম। এর ধারাবাহিকতায় জবসবিডি ও সিসকো একাডেমি অফ ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস (সিসিএনএ; এক্সাম কোড :৬৪০-৮০২) বিষয়ে ৩ মাসব্যাপী দীর্ঘ-মেয়াদী কোর্স আয়োজন করতে যাচ্ছে। সময়ের অন্যতম চাহিদাপূর্ণ একটি কোর্স এটি। সারাবিশ্বে রয়েছে এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। কোর্সটির মাধ্যমে নেটওয়ার্কিং বিষয়ে প্রাথমিক ও বিশদ ধারণা, নেটওর্য়াক প্ল্যানিং, ক্যাবলিং, ওএসআই লেয়ার, আইপি অ্যাড্রেসিং ও সাবনেটিং, সিসকো রাউটার ও সুইচ কনফিগারেশন, ট্রাবলশুটিং সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্সটি সম্পন্ন করে যে কেউ সিসিএনএ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে নিজেকে সিসকো সার্টিফায়েড ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। ৭২ ঘণ্টার এই কোর্সটিতে থিওরি ক্লাসের সাথে রিয়েল টাইম প্রজেক্ট ও ইন্টার্নি করানো হবে, যা বাস্তব কাজে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। কোর্সটিতে সফলভাবে অংশগ্রহণকারীদের জবসবিডি এবং এইচআর ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে। রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য। ফোন :৯১৮৪৯৭, ০১৭১৩৪৯৩১৫৯।
