স্তন ক্যান্সারের চিকিত্সায় আমাদের গ্রামের ওয়েবসাইট

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ১৯:৩৯
স্তন ক্যান্সার ও এর চিকিত্সার তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে আমাদের গ্রাম ব্রেস্ট কেয়ার সেন্টারের উদ্যোগে একটি ওয়েবসাইট (www.agbreastcare.org/banglainfo) চালু করা হয়েছে। স্তন ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে স্তন ক্যান্সার কী, এর লক্ষণ, ঝুঁকি, পরীক্ষা ও রোগ নির্ণয়, চিকিত্সা এবং ওষুধসহ নানা বিষয়ের পরামর্শ দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কয়েকজন অভিজ্ঞ চিকিত্সকের তত্ত্বাবধানে এই ওয়েবসাইট তৈরি করেছে আমাদের গ্রাম কমিউনিকেশনস। বাংলা ভাষার এই ওয়েবসাইটে যেকোনো ডিভাইস থেকেই প্রবেশ করা যাবে।