জোকস

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২০:১০
 সর্দারজি একটা ঘোড়া কিনেছেন। রোজ সকালে তিনি সেটাকে ট্রেনিং দেন। একজন প্রতিবেশী তাকে বললেন, ‘আপনি ঘোড়াটাকে ট্রেনিং দেন কেন?’ সর্দারজি উত্তর দিলেন, ‘আরে ট্রেনিং না দিলে নিজের ছেলেই গাধা হয়ে যায়, তা এতো পরের ছেলে।’  সর্দারজি আর তার ছেলের মধ্যে কথা হচ্ছে— ছেলে :বাবা ৪+৩ কত হয়? সর্দারজি :পড়াশোনা না করলে এমনই হয়। গাধা কোথাকার! ছেলে :বলো না কত হয়? সর্দারজি :বেয়াদব ছেলে, এটাই পারিস না। ক্যালকুলেটরটা নিয়ে আয়, যা!  সর্দারজি হাসতে হাসতে তার বন্ধু বান্তা সিংকে বললেন, ‘জানিস, আজকে একটা মজার কাণ্ড ঘটেছে। এক চোর আমার মোবাইল ফোনসেটটা চুরি করে নিয়ে গেছে।’ বান্তা সিং বললেন, ‘বলিস কী? এটা মজার কাণ্ড হয় কী করে!’ সর্দারজি আবারও হাসতে হাসতে বললেন, ‘আরে তুইও তো দেখি ওই চোরের মতোই বেকুব। আমি তো ওই বেকুব চোরকে পালাতে দেখছিলাম আর হাসছিলাম। ওই ব্যাটা চোর তো আর জানে না, আমি মোবাইল ফোনের চার্জার সব সময় লুকিয়েই রাখি।’