মধুখালী প্রেসক্লাব চত্বরে মঙ্গলবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচ্যুইটি প্রদানের দাবিতে সমাবেশ হয়েছে। মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এ সমাবেশে অংশ নেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শেখ মোঃ আবু তালেব, সমরেন্দ্রনাথ বসু, সৈয়দ এটিএম মাসউদ প্রমুখ।
বক্তারা জানান, ২০১৪ সালে এক মামলায় সুপ্রিম কোর্টের রায়ে ও অর্থ মন্ত্রণালয়ের অফিস আদেশ অনুযায়ী তাদের গ্রাচ্যুইটি অর্থ পাওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন যাবত্ তারা কোনো গ্রাচ্যুইটি পাচ্ছে না। ইতোমধ্যে অনেকের মৃত্যু হয়েছে। অনেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছে। অর্থের অভাবে তারা চিকিত্সা করতে পারছেন না। তারা এই বৃদ্ধ বয়সে অর্থের অভাবে মানবেতর জীবন-যাপন করছেন। অনতিবিলম্বে গ্রাচ্যুইটি প্রদানে দাবি জানান বক্তারা।
