মুম্বাইয়ে আড়াইহাজার কোটি রুপিসহ ৪টি ট্রাক আটক

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:০২
ভারতের আয়কর বিভাগ ও জাতীয় তদন্ত সংস্থা সোমবার রাতে মুম্বাইয়ে চারটি ট্রাক তল্লাশি করে নগদ দুই হাজার ৫শ’ কোটি রুপি এবং বেশ কিছু স্বর্ণ ও হীরার গহনা উদ্ধার করেছে। এ সময় ৪৭ জনকে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়কর কর্মকর্তা মঙ্গলবার জানান, মুম্বাই কেন্দ্রীয় রেলস্টেশনের বাইরে সন্দেহজনক চারটি ট্রাক আটক করে তাতে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এর সঙ্গে জঙ্গি যোগাযোগের আশঙ্কা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সূত্র জানায়, প্রত্যেকটি ট্রাকে ১৫ জন করে লোক ও ৩৫টি করে ব্যাগ ছিল। প্রত্যেকটি ব্যাগ রুপি ও গহনা ভর্তি ছিল। এ ঘটনায় কমপক্ষে ৪৭ জনকে আটক করা হয়।