নীল জলে ভেসে বেড়ানো রোমাঞ্চকর একটি পেশা মেরিন ইঞ্জিনিয়ারিং। মেরিটাইম সেক্টরের এই পেশাটি বর্তমান সময়ের অন্যতম চাহিদাপূর্ণ একটি পেশা। এই বিষয়ে পড়ালেখা করে জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের মতো কাণ্ডারি হয়ে আপনি ঘুরতে পারবেন দেশ-দেশান্তরের বড় বড় শহর-বন্দর। মেরিন ইঞ্জিনিয়ারিং সেক্টরেই রয়েছে বিশ্বের অন্যতম দামি চাকরিগুলোর সুযোগ। এই পেশায় বাংলাদেশের তরুণদের উদ্বুদ্ধ করতে করতে সফল মেরিন ইঞ্জিনিয়ার শাহ মমিনুল ইসলাম চৌধুরী প্রতিষ্ঠা করেছেন ব্রিটিশ-বাংলাদেশের যৌথ প্রচেষ্টায় দেশে প্রথম বেসরকারি মেরিন একাডেমি। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, ব্রিটিশ-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট ২ বছর মেয়াদি মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তিতে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে জিপিএ থাকতে হবে ৩.৫ করে। এই ২ বছর মেয়াদি কোর্সের প্রথম এক বছর আমাদের দেশে এবং ২য় বছর ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজে সম্পন্ন করতে হবে। পড়াশুনা শেষে সার্টিফিকেট প্রদান করবে ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজ, যা একজন মার্চেন্ট মেরিনারের আন্তর্জাতিক জাহাজে চাকরির সুযোগ করে দেবে। আমাদের দেশের একজন মেরিনার ব্রটিশ সার্টিফিকেট পেতে পারে শুধুমাত্র শাহ্ মেরিন বিজনেস ইনস্টিউট থেকে পড়ালেখা করে। ৯১২৫৫৯২, ০১৯২৬৬৯৮৫৬১ নম্বরে ফোন করে এসব বিষয়ে আরও তথ্য জেনে নিতে পারবেন। আমাদের দেশে সাধারণ বিষয়ে পড়ালেখা করে চাকরির নিশ্চয়তা নেই। সেখানে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে রয়েছে চাকরির সুযোগ। ভালো একটি ক্যারিয়ারের জন্য এটি একটি আদর্শ বিষয় হতে পারে। শাহ্ মেরিনের প্রথম ব্যাচের ক্যাডেটরা ইংল্যান্ড থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরে সিডিসি নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন জাহাজ কোম্পানিতে চাকরির প্রস্তুতি সম্পন্ন করছে। তাই মেরিনার তৈরির ক্ষেত্রে শাহ্ মেরিনের বিশেষ অবদান রাখার প্রেক্ষিতে এ বছর চালু করছে আর একটি নতুন বিষয় বিজনেস ম্যানেজমেন্ট। ২ বছর মেয়াদি এইচএনডি ইন বিজনেজ ম্যানেজমেন্টে যেকোনো বিভাগের শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
যোগাযোগ :শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিউট, আদর্শ ছায়া নীড় হাউজিং সোসাইটি, বাড়ী-১, রিং রোড, শ্যামলী, ঢাকা।
