ম্যাচ পাতাতে পারেন স্বীকৃতি দিয়ে নিষিদ্ধ থাকা আম্পায়ার নাদির শাহর মার্জনা-আবেদন বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকালের সভা শেষে জানানো হয়েছে, এ ব্যাপারে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের গোপন ক্যামেরার সামনে ম্যাচ পাতাতে পারেন বলে স্বীকৃতি দিয়ে অভিযুক্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ। পরে তার বিপক্ষে অভিযোগ ক্ষতিয়ে দেখার জন্য গঠিত তদন্ত কমিটির সুপারিশে ও আইসিসির সম্মতিতে নাদির শাহকে ১০ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।
পরে নাদির শাহ এক বছর শাস্তি কাটানোর পর মার্জনা চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছিলেন। এখন সেটা বিবেচনায় নেয়া হয়েছে।
