জিমনেসিয়াম খুঁজছেন রেনে

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:০৬
ফিটনেস কোচ মাঠের কাজ সারলেও খেলোয়াড়দের জন্য জিমে যাওয়াটা জরুরি। কিন্তু বাফুফের নিজস্ব জিম নেই। বাইরে কোথাও জিম ব্যবহার করতে হবে। এজন্য ডাচ সহকারী কোচ রেনে কেস্তার তার স্বদেশি ফিটনেস কোচকে নিয়ে জিমনেসিয়াম খুঁজতে বেরিয়ে ছিলেন। বসুন্ধরায় একটি জিম তার পছন্দ হয়েছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।